দাঁতের এনামেল ক্ষয় হলে বা মাড়ি সরে গেলে ভেতরের ডেন্টিন স্তর বেরিয়ে পড়ে। ডেন্টিনে থাকা ছোট নালির মাধ্যমে ঠান্ডা, গরম বা টক অনুভূতি সরাসরি স্নায়ুতে পৌঁছায় এবং শিরশিরানি তৈরি করে।
সম্ভাব্য কারণ
- শক্ত ব্রাশ দিয়ে জোরে ঘষে ব্রাশ করা
- মাড়ি সরে যাওয়া
- অ্যাসিডযুক্ত পানীয় ও খাবার বেশি খাওয়া
- দাঁত কিড়মিড় করা
- ক্যাভিটি বা ভাঙা দাঁত
যেভাবে উপশম পাবেন
- সংবেদনশীল দাঁতের জন্য বিশেষ টুথপেস্ট নিয়মিত ব্যবহার করুন
- নরম ব্রাশে আলতোভাবে ব্রাশ করুন
- কোমল পানীয় ও টক খাবার কমান
- টক কিছু খাওয়ার পরপরই ব্রাশ না করে ৩০ মিনিট অপেক্ষা করুন
ডেন্টাল চেম্বারে চিকিৎসা
ফ্লোরাইড বার্নিশ, ডিসেনসিটাইজিং এজেন্ট বা ক্ষয়ে যাওয়া অংশে ফিলিং দিয়ে সংবেদনশীলতা অনেকটাই কমানো যায়।
কখন ডেন্টিস্ট দেখাবেন
শিরশিরানি দীর্ঘস্থায়ী হলে বা একটি নির্দিষ্ট দাঁতে বেশি হলে ক্যাভিটি বা ফাটল আছে কিনা পরীক্ষা করান।